পাবজিসহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের ডটকে বিটিআরসির নির্দেশ

২৫ আগষ্ট, ২০২১ ১৪:০৯  
আদালতের নির্দেশনা অনুযায়ী, দেশে পাবজি, ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর অনলাইন গেমস বন্ধ করতে ডিপার্টমেন্ট অব টেলিকম (ডট)-কে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এছাড়া টিকটক, বিগো লাইভ ও লাইকির মত অ্যাপসগুলো বন্ধ ও বাংলাদেশ থেকে লিঙ্ক সরিয়ে নেয়ার জন্যও চিঠি দেয়া হবে। বুধবার (২৫ আগস্ট) বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র ডিজিবাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যেগুলো ডট বন্ধ করতে পারবে না সেগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়া হবে। তিনি জানিয়েছেন পাবজি, ফ্রি ফায়ার বন্ধে মঙ্গলবার (২৪ আগস্ট) ডিপার্টমেন্ট অব টেলিকম (ডট)-কে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু টিকটক ও লাইকিসহ অন্যান্য ক্ষতিকর অ্যাপসগুলো বন্ধ করলেও ভিপিএন দিয়ে চালানো যায়। এসব বন্ধ করার মত সক্ষমতা না থাকায় ওইগুলো বন্ধে কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হবে।